Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Tuesday, September 13, 2022

হরিদ্বারঃ মা বাবাকে খুন করায়, ছেলে মাকে খুন করে পুলিশ স্টেশনে

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ পূণ্যভূমি হরিদ্বারে জোড়া খুন আর এই খুনকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে সারা শহরে। কারণ। খুনের অভিনবত্ব। উত্তেজিত স্ত্রী তার স্বামীকে হত্যা করায়, ছেলে রেগে গিয়ে তার মাকে হত্যা করে। তারপর নিজে থানায় আত্মসমর্পণ করে। 
ঘটনাটি হরিদ্বারের বাহাদারাবাদ থানা এলাকার মারগুবপুর গ্রামের। স্বামী ইনামুলহাক ও স্ত্রী সিতারার ঝগড়ার পরিণতিতে প্রাণ গেল দুজনের। পুলিশ সূত্রে জানা গেছে, প্রথমে স্বামীকে কুড়ুল দিয়ে খুন করে সিতারা। নিজের বাবাকে সৎ মায়ের হাতে খুন হতে দেখে ছেলে তৌহিদ নিজেকে আর স্থির রাখতে পারেনি। সে তার সৎ মাকে শ্বাসরোধ করে হত্যা করে। 
জানা গেছে, সিতারা ছিলেন ইনামুলহাকের দ্বিতীয় স্ত্রী। ১০ বছর আগে ইনামুলহাকের প্রথম স্ত্রী মারা যান এবং দু বছর আগে তিনি সিতারাকে বিয়ে করেন। সিতারার আগেও বিয়েও হয়েছিল।তার একটি মেয়েও আছে। প্রথম স্বামীর সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হওয়ার পর তিনি ইনামুলহাককে বিয়ে করেন। জানা গেছে, স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হত। লুধিয়ানায় সিতারা একাই থাকতেন। শনিবার রাতে তিনি তার জিনিসপত্র নিয়ে গ্রামে আসেন। জানা গেছে, গ্রামে আসার পর থেকেই সৎসন্তানের সঙ্গে বচসা শুরু হয়েছিল সিতারার। 
এ নিয়ে অশান্তি এতটাই বেড়ে যায় যে, রাগের মাথায় সিতারা তার স্বামী ইনামুলহাককে কুড়ুল দিয়ে হত্যা করে। ছেলে তৌহিদ বাবার হত্যার খবর পেয়ে বাড়িতে পৌঁছে রাগের মাথায় সৎ মাকে শ্বাসরোধ করে হত্যা করে। খুন করার পর সে নিজেই থানায় পৌঁছে যায়। বাহাদারাবাদ থানার ভারপ্রাপ্ত য়াধিকারিক এই খবর জানান।

No comments:

Post Top Ad

Pages