Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Friday, September 02, 2022

গুজরাট: অম্বাজি মন্দিরের যাওয়ার পথে গাড়ি দুর্ঘটনায় ৭ জন তীর্থযাত্রীর মৃত্যু

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ আজ গুজরাটের আরাবল্লী জেলায় একটি এসইউভির ধাক্কায় কমপক্ষে সাতজন তীর্থযাত্রী নিহত এবং ছয়জন আহত হয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে,পঞ্চমহল জেলার একটি সংঘ দ্বারা আয়োজিত একটি ধর্মীয় পদযাত্রার অংশনিয়ে তীর্থযাত্রীরা যখন বনসকান্থার অম্বাজি মন্দিরের দিকে যাচ্ছিলেন, তখন এই দুর্ঘটনা ঘটে। সকাল সাড়ে ৭টার দিকে মহারাষ্ট্রের রেজিস্ট্রেশন নম্বর সম্বলিত একটি ইনোভা গাড়ি কৃষ্ণপুরা গ্রামের কাছে এই তীর্থযাত্রীদের চাপা দেয়। তএক পুলিশ আধিকারিক জানান, আহতদের মোদাসা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর চালকের বিরুদ্ধে অপরাধমূলক হত্যাকাণ্ডের মামলা দায়ের করা হবে। মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল নিহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা এবং আহতদের ৫০,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন।
ছবি সৌজন্যঃ আই এ এন এস

No comments:

Post Top Ad

Pages