Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Friday, September 02, 2022

স্বামী স্ত্রীর গায়ে স্যানিটাইজার ঢেলে আগুন ধরিয়ে দিল, মৃত্যুর সঙ্গে লড়াই স্ত্রীর

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ যৌতুকের চাহিদা মেটাতে না পারায়, এতদিন অত্যাচার চালাচ্ছিলেন স্বামী। কিন্তু, শেষপর্যন্ত স্ত্রীর গায়ে স্যানিটাইজার ঢেলে আগুন ধরিয়ে দিলেন স্বামী। ঘটনাটি ঘটেছে ওড়িশার গঞ্জাম জেলার মাহুদা গ্রামে। ৩০ শতাংশ পুড়ে যাওয়া ওই মহিলাকে এমকেসিজি মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। জানা গেছে, রিপোর্ট অনুযায়ী, সঞ্জয় প্রধান তার স্ত্রী রীতার উপর স্যানিটাইজার ঢেলে আগুন ধরিয়ে দেন। আগুনের লেলিহান শিখা নেভাতে গিয়ে ওই মহিলা তাঁর গায়ে জল ঢেলে দেন। অবস্থার অবনতি হওয়ায় তাকে এমকেসিজিতে ভর্তি করা হয়। চার বছর আগে সঞ্জয়কে বিয়ে করেছিলেন রীতা। তার পরিবার বিয়ের সময় যৌতুক হিসাবে ১.৭০ লক্ষ টাকা দিয়েছিল বলে জানা গেছে। তবে, তার শ্বশুরবাড়ির লোকেরা আরও বেশি যৌতুক দাবি করছিল বলে অভিযোগ করা হয়েছিল। এর আগে রীতার পরিবার বহরমপুর মহিলা থানায় অভিযোগ দায়ের করে। দুই পরিবার বিষয়টি আলোচনা সাপেক্ষে সমাধানের চেষ্টা করেছিল, কিন্তু কোনও ঐকমত্যে পৌঁছাতে পারেনি।

No comments:

Post Top Ad

Pages