Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Wednesday, September 28, 2022

উত্তরপ্রদেশঃ বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত, আহত ২৫

ভয়েস ৯, লখনৌঃ উত্তর প্রদেশের লখিমপুর খেরিতে এক মর্মান্তিক পথ-দুর্ঘটনায় ৮ জন নিহত হয়েছে্ন এবং আহত হয়েছেন প্রায় ২৫ জন। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করছে প্রশাসন। আজ সকালে খেরি জেলার ইসানগর থানা এলাকার খামারিয়া পুলিশ ফাঁড়ির কাছে শারদা নদীর উপর একটি সেতুতে এই দুর্ঘটনা ঘটে। ৫০ জন যাত্রী বহনকারী একটি বাসের সঙ্গে একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়, যার ফলে ঘটনাস্থলে আটজন নিহত হনএবং ১২ জন গুরুতর আহত হয়।
জানা গেছে, বাসটি ধৌরহারা থেকে লখিমপুরের দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ৭টার দিকে বাহরাইচগামী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় ইসানগর থানার কাছে সেতুর ওপর। জানা গেছে,, ট্রাকের একটি টায়ার হঠাৎ ফেটে যায়, যার ফলে ট্রাকটি অনিয়ন্ত্রিত হয়ে যায় এবং সামনে থেকে আসা বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ধাক্কায় বাসের ভিতরে থাকা ৮ জন ঘটনাস্থলেই মারা যান। আহতদের নিকটবর্তী একটি স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে, যার মধ্যে ১২ জনের অবস্থা এখনও গুরুতর।

No comments:

Post Top Ad

Pages