Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Thursday, September 01, 2022

ভেঙে ফেলা টুইন টাওয়ারের জায়গায় রাম লাল্লা এবং শিব মন্দির প্রস্তাব করা হয়েছে?

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ নয়ডা সেক্টর ৯৩-এ-তে সুপারটেক টুইন টাওয়ার এর জায়গায় কী হবে, তা নিয়ে আনেকের মনেই প্রশ্ন দেখা দিয়েছে। স্থান নিশ্চয় শূন্য পড়ে থাকবে না, যদিও টুইন টাওয়ারের ধংসস্তুপ সরাতে এখনো ৩ মাসের বেশি সময় লাগতে পারে। তবে ইতিমধ্যেই, রেসিডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (আরডাব্লুএ) একটি সভায় প্রস্তাব করেছিল যে এখানে একটি বিশাল মন্দির ও পার্ক হবে। রাম লাল্লা এবং ভগবান শিবের মূর্তিগুলি অন্যান্য দেবতাদের সঙ্গে সেখানে প্রতিষ্ঠা করা হবে। জানা গেছে, টুইন টাওয়ারগুলি ভেঙে ফেলার কয়েক দিন পরে আরডাব্লুএ এই বৈঠকের আহ্বান করেছিল, সোসাইটির সমস্ত বাসিন্দা একমত হয়েছিলেন যে পার্কটি ছাড়াও সেখানে একটি মন্দির নির্মাণ করা হবে। সর্বশেষ জানা গেছে গেছে যে সুপারটেকের এমারেল্ড টাওয়ারটি এখনও বাসিন্দাদের কাছে হস্তান্তর করা হয়নি এবং মালিকানা এখনও বিল্ডারের কাছে রয়েছে। কিন্তু নির্মাতা যদি সেখানে কোনো ধরনের নির্মাণ কাজ করেন, তাহলে তাদের রেসিডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর দুই-তৃতীয়াংশের সম্মতি নিতে হবে। আরডাব্লিউএ-র লোকেরা বলছেন যে বাসিন্দারা সম্পূর্ণরূপে অ্যাসোসিয়েশনের সঙ্গে রয়েছে এবং যদি এই বিষয়ে আবার কোনও আইনি লড়াই করতে হয় তবে তারা প্রস্তুত থাকবে।

No comments:

Post Top Ad

Pages