ভয়েস ৯, নিউজ ডেস্কঃ উত্তর প্রদেশের লাখিমপুরের খেরিতে গাছ থেকে ঝুলন্ত অবস্থায় ২ জন দলিত বোনের মৃদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে।
উল্লেখ্য, এর আগে রাজ্যের সাম্বল জেলায়, ১৯ এবং ১৮বছর বয়সী দুই বোনের মৃতদেহ পাওয়া গিয়েছিল। গাছ থেকে ঝুলন্ত অবস্থায়। শুধু তাই নয়, বদায়ুনে, দুই খুড়তুতো ভাই এর ম্রৃতদেহ পাওয়া যায়। এবার উদ্ধার হলো ১৫ এবং ১৭ বছর বয়সী দুই বোনের মৃতদেহ। জানা গেছে, ওই মেয়ে দুটির মা যখন মেয়েদের নিয়ে বাড়ির বাইরে বসেছিলেন, তখন ৩ যুবক এসে জোর করে মেয়েদুটিকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। পরে তাদের মৃতদেহ পাওয়া যায় গাছে ঝুলন্ত অবস্থায়। এই ব্যাপারে গ্রেপ্তার করা যায়নি। তদন্ত চলছে।
পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, মেয়েদের জোর করে তুলে নিয়ে হত্যা করা হয়েছে। এসপি অরুণ কুমার সিং, জানিয়েছেন, এ ব্যাপারে ধর্ষণ, হত্যা ও শিশু নির্যাতনের একটি মামলা দায়ের করা হয়েছে।. এফআইআরএ একজন চিহ্ণিত এবং তিনজন অজ্ঞাত অভিযুক্তের কথা উল্লেখ করা হয়েছে।
Post Top Ad
আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন
Thursday, September 15, 2022
Home
Crime
National
Recent
উত্তরপ্রদেশ: গাছ থেকে ঝুলন্ত অবস্থায় দলিত সম্প্রদায়ের ২ প্রতিবন্ধী বোনের মৃতদেহ উদ্ধার
উত্তরপ্রদেশ: গাছ থেকে ঝুলন্ত অবস্থায় দলিত সম্প্রদায়ের ২ প্রতিবন্ধী বোনের মৃতদেহ উদ্ধার
Tags
Crime#
National#
Recent#
Share This
About Sangbad Voice 9
Recent
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Author Details
Sangbad Voice 9 is a Digital Newspaper. It covers the most important news throughout the world.

No comments:
Post a Comment