Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Thursday, September 15, 2022

শ্রীনগরে এনকাউন্টারে নিহত ২ জঙ্গি

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ বুধবার মধ্য কাশ্মীরের শ্রীনগর জেলার নওগাম এলাকায় সন্ত্রাসবাদী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে এক সংঘর্ষে ২ উগ্রপন্থী নিহত হয়েছে। এক গোপন সূত্রে পুলিশ খবর পায় নওগামের ডেঞ্জারপোরা এলাকায় বেশ কিছু উগ্রপন্থী ডেরা করেছে। এই তথ্য সম্পর্কে নিসশ্চিত হওয়ার পর পুলিশ ও সেনাবাহিনীর যৌথ উদ্যোগে একটি তল্লাশি অভিযান শুরু হয়। পুলিশ জানিয়েছে, "তল্লাশি অভিযানের সময়, যৌথ অনুসন্ধান দল তাদের গোপন ডেরার দিকে এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে লুকিয়ে থাকা উগ্রপন্থীরা যৌথ অনুসন্ধান দলের উপর নির্বিচারে গুলি চালাতে শুরু করে। পুলিশ ও সেনাবাহিনীও গুলি চালায়। গুলিতে নিহত হয় ২ সন্ত্রাসবাদী।

No comments:

Post Top Ad

Pages