ভয়েস ৯, ইন্টারন্যাশানাল ডেস্কঃ দক্ষিণ আফ্রিকার বুরকিনা ফাসো এলাকায় আইইডি বিস্ফোরণে কমপক্ষে ৩৫ জন নিহত ও ৩৭ জনেরও বেশি আহত হয়েছেন। সংবাদ সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। পশ্চিম আফ্রিকার বুরকিনা ফাসোতে একটি যাত্রী বোঝাই গাড়ি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসে (আইইডি) ধাক্কা মারলে বিষ্ফোরণ ঘটে। ঘটনাস্থলেই নিহত হন ৩৫ জন আরোহী। গভর্নর একটি বিবৃতিতে বলেন, জিবো ও বোরজাঙ্গার মধ্যে ঘটনাটি ঘটেছে। বুরকিনার রাজধানী ওয়াগাদুগু থেকে যখন কনভয়টি রাস্তা ধরে এগিয়ে যেতে থাকে , তখন এই ঘটনা ঘটে। আগস্টের প্রথমে একই এলাকায় ডাবল আইইডি বিস্ফোরণে ১৫ জন সেনা নিহত হয়েছিল। জিহাদি গোষ্ঠীগুলি সম্প্রতি উত্তরের প্রধান শহরগুলি - ডোরি এবং জিবোর দিকে যাওয়ার প্রধান রাস্তাগুলিতে অনুরূপ হামলা চালিয়েছে।
Post Top Ad
আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন
Tuesday, September 06, 2022
Home
International
Recent
দক্ষিণ আফ্রিকার বুরকিনা ফাসোতে আইইডি বিস্ফোরণে নিহত ৩৫ অসামরিক নাগরিক, আহত ৩৭
দক্ষিণ আফ্রিকার বুরকিনা ফাসোতে আইইডি বিস্ফোরণে নিহত ৩৫ অসামরিক নাগরিক, আহত ৩৭
Tags
International#
Recent#
Share This
About Sangbad Voice 9
Recent
Tags
International,
Recent
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Author Details
Sangbad Voice 9 is a Digital Newspaper. It covers the most important news throughout the world.

No comments:
Post a Comment