Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Wednesday, September 28, 2022

শিলিগুড়ির কাছে দু লরি ভর্তি গরু, বাছুর উদ্ধার, গ্রেপ্তার লরিচালক

প্রতীকি ছবি

রায়া গুপ্তা, শিলিগুড়িঃ
গরু পাচার নিয়ে সিবিআই তদন্ত গ্রেপ্তার চললেও আদৌ কি এই পাচারে ভাটা পড়েছে। প্রশ্নটা তুলেছেন ফাসিদেওয়ার বাসিন্দারা। কেননা আজ মুরলীগছে বিধাননগর ফাঁড়ির পুলিশের নাকা তল্লাশিতে আটক করা হয় দুটি লরি। আর সেই লরি দুটির ডালা খুলতেই দেখা যায়, তাতে রয়েছে প্রচুর গরু আর মোষ। কিন্তু ঠিক কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এই প্রচুর সংখ্যায় গরু, মোষ? তার উত্তর এখনো পাওয়া যায় নি। তবে, পুলিশ জানায়, চালকদের জিজ্ঞাসাবাদ করে এ ব্যাপারে তথ্য পোয়া যেতে পারে। জানা গেছে, লরি দুটি আসছিল বিহার থেকে শিলিগুড়ি্র দিকে। এই লরি দুটিতে ছিল ১৫টি গরু, ১৫টি মহিষ ও ১০টি বাছুর। এদের উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে লরি চালকদের।

No comments:

Post Top Ad

Pages