Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Tuesday, September 27, 2022

বৃষ্টিই কি এবার মহিষাসুর? সপ্তমী থেকে দশমী, সঙ্গে রাখুন ছাতা, বাধ সাধতে পারে বৃষ্টি

শম্পা দত্ত, কলকাতাঃ বৃষ্টিই কি এবার মহিষাসুর? আবহাওয়া দপ্তরের ঘোষণা শুনে এটাই মনে হবে রাজ্যের মানুষদের। যারা ইতিমধ্যেই ভেবে রেখেছেন সপ্তমী থেকে দশমী পর্যন্ত কী পরবেন, কীভাবে সাজবেন, চুলের ডিজাইন কী হবে, তাদের জন্য সত্যই দুঃখের খবর। বৃষ্টি যত মিষ্টি হোক না কেন, এবার পুজোয় তাকে আর মিষ্টি নাও মনে হতে পারে। কারণ, সোমবার আবহাওয়া দপ্তর একটা আশঙ্কার কথা শুনিয়ে দিয়েছে। 
সপ্তমী থেকে দশমী ভাসাবে বৃষ্টি। এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। বোধনের দিন অর্থাৎ ১ অক্টোবর মহাষষ্ঠীর দিনই পূর্ব, মধ্য এবং উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। তার জেরে ২ অক্টোবর অর্থাৎ গান্ধিজয়ন্তী এবং মহাসপ্তমীর দিন থেকে কলকাতা ও উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। 
চলতি সপ্তাহের শুরু থেকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা ২ মেদিনীপুর সহ উত্তর এবং দক্ষিণ ২৪ পরগণা জেলাতেও হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি। কোথাও কোথাও আবার স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ বেশ ভারী বৃষ্টিও হতে পারে। 
 অপরদিকে উত্তরবঙ্গে আগামী চার ও পাঁচ অক্টোবর ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। ফলে যারা পাহাড়ে যাবেন ভেবে রেখেছেন, তাদের বেশ সমস্যা হবে। তবে নবমী ও দশমী তে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও অষ্টমী তিথি পর্যন্ত উত্তরবঙ্গে কোন বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে।

No comments:

Post Top Ad

Pages