Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Tuesday, September 27, 2022

সঙ্গীতাকে পিওনের চাকরি দেন পার্থঃ চার্জশিটে দাবি ইডির

রজত রায়, কলকাতাঃ ইডির চার্জশিটে এবার সঙ্গীতা ধরের উল্লেখ। কিন্তু, কে এই সঙ্গীতা ধর? সূত্রে জানা গেছে, সঙ্গীতা ধর ওরফে সঙ্গীতা মুখোপাধ্যায়, পার্থ চ্যাটার্জীর ঘনিষ্ট অর্পিতা মুখোপাধ্যায়ের বোন। আদালতে পেশ হওয়া ইডির চার্জশিটে এই অর্পিতার বোনের নাম উল্লেখ করেছে তদন্তকারী অফিসাররা। জানা গেছে, ইডির তদন্ত চলাকালীন স্কুল শিক্ষা অধিকর্তার অফিসে সঙ্গীতা ধর নামে এক মহিলার নাম পায় গোয়েন্দা অফিসাররা। তিনি পিওন পদে চাকরি করছিলেন। এরপর তদন্তকারী অফিসারেরা জানতে পারেন এই সঙ্গীতা পার্থ-ঘনিষ্ঠ অর্পিতার বোন। এরপর এ ব্যাপারে পার্থকে জেরা করে জানা জায়, অন্ততঃ ইডির তাই দাবি, সঙ্গীতা ধরকে তিনি প্রভাব খাটিয়ে চাকরি করে দিয়েছিলেন। আর এই চাকরির নেপথ্যে রয়েছে অর্পিতার ভূমিকা। সূত্রে জানা গেছে, সঙ্গীতা সম্ভবতঃ পার্থর সম্পত্তির ব্যাপারে অনেক কিছু জানেন, তাই অদূর ভবিষ্যতে ইডি কি তাকে ডাকতে চলেছে? এই প্রশ্নটাই অনেকের মনে।

No comments:

Post Top Ad

Pages