Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Wednesday, September 21, 2022

স্কুলে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে ও নবম-দশমে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

শম্পা দত্ত, কলকাতাঃ আগামি সপ্তাহে নবম-দশমে শিক্ষক নিয়োগের নির্দেশ দেওয়া হল। যারা বেআইনিভাবে স্কুলে চাকরি পেয়েছেন, তাদের চাকরি বাতিল হবে। চাকরি বাতিলের পর শূন্য পদগুলিতে নিয়োগের জন্য কাউন্সেলিং এর বিজ্ঞপ্তি দিতে হবে। গ্রুপ সি ও গ্রুপ ডি পদে ৯২৩ জনের নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হল। মেধা তালিকা অনুযায়ী সুপারিশপত্র দেওয়ার জন্য এসএসসি কে নির্দেশ দিয়েছেন মাননীয় বিচারপতি অভিজিত গঙ্গোপাধ্যায়। আগামি ২৮ সেপ্টেম্বরের মধ্যেই এ ব্যাপারে কাউন্সেলিং এর বিজ্ঞপ্তি দিতে হবে। আজ কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিত গঙ্গোপাধ্যায় বলেন,”আর যোগ্য প্রার্থীদের অপেক্ষা করানো যাবে না, কেননা সিবিআই নির্দেশের পর ৫ মাস কেটে গেছে।“ এদিন আদালতে তিনি সিবিআই এর আইনজীবীকে জিজ্ঞাসা করেন, কত জনকে এভাবে বেআইনি নিয়োগপত্র দেওয়া হয়েছিল। মাননীয় বিচারপতি জানান, যারা অবৈধভবে চাকরি পেয়েছেন, তাদের চাকরি বাতিল হবে। আর সেই স্থলে, যোগ্য প্রার্থীদের নিয়োগ করতে হবে।

No comments:

Post Top Ad

Pages