Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Sunday, September 18, 2022

পাঞ্জাবের এক বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের স্নানের দৃশ্য ভাইরাল, ৮ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, এলাকায় উত্তেজনা

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ পাঞ্জাবের মোহালির একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের স্নানের দৃশ্য ভিডিও করে তা ইন্টানেটের মাধ্যমে ছড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে ব্যপক আলোড়ন হয় গতকাল রাতে। অভিযোগ, এই ঘটনায় অপমানিত আট ছাত্রী আত্মহত্যার চেষ্টা করে। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগে জানা গেছে, গার্লস হোস্টেলের এক শিক্ষার্থী অন্য বেশ কিছু ছাত্রীর স্নানের দৃশ্য মোবাইলে রেকর্ড করে এক যুবকের কাছে পাঠিয়ে দেয়। ওই যুবকটি ইন্টারনেট মিডিয়ায় ওই ভিডিওটি ভাইরাল করে দেয়। ওই ছাত্রীরা পরে ইন্টারনেটে ওই ভিডিও দেখে হতবাক হয়ে যায়। এরপর ৮ জন ছাত্রী আত্মহত্যার চেষ্টা করে। ঘটনাটি নিয়ে ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের পরিচালন কমিটিকে অভিযোগ জানায়, কিন্তু কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো সাড়া না দেওয়ায় উত্তেজিত ছাত্রীরা গতকাল রাতে বিশ্ববিদ্যালয় ঘিরে ফেলে বিচার চাইতে থাকে। এখনো, এই ঘটনা নিয়ে আন্দোলন চলছে। জানা গেছে, ভিডিওটি তৈরি করা মহিলাকে হোস্টেলের একটি ঘরে তালাবদ্ধ রাখা হয়েছে।
চণ্ডীগড় বিশ্ববিদ্যালয় থেকে বলা হয়েছে যে বিষয়টি যখন সামনে আসে তখন এটি প্রথম তদন্ত করা হয়।. আমরা এই বিষয়টি তদন্তে এরকম কিছু পাইনি। এখন এ-ব্যাপারে এফ আই আর দায়ের করা হয়েছে। অভিযুক্ত এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। আর যারা দোষী সাব্যস্ত হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

No comments:

Post Top Ad

Pages