Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Sunday, September 18, 2022

যৌতুকের দাবীতে কাস্তের ছ্যাকা দিয়ে নববধুর মুখ পুড়িয়ে দিলেন স্বামী

এই ছবিটিতে 'ভায়োলেন্স' ও মহিলাদের উপর নৃশংস অত্যাচারের দৃশ্য আছে। তা সত্বেও ছবিটি প্রকাশ করা হলো, যাতে সাধারণ মানুষ এই ধরণের ঘটনা আর না ঘটায়। ছবিটি সকলের জন্য নয়।

  বিশ্বজিৎ মন্ডল, ঢাকা: যৌতুকের দাবীতে কাস্তের ছ্যাকা দিয়ে নববধুর মুখ পুড়িয়ে দিলেন স্বামী। যৌতুকের দাবীতে বরিশালের ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাটে বিয়ের দুই মাসের মাথায় কাস্তে গরম করে গৃহবধূর গাল পুড়ে দিয়ে চিকিৎসা ছাড়া ঘরে অবরুদ্ধ করে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে স্বামী মোঃ হোসাইনের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাতে দুলারহাট থানার নীলকমল ইউনিয়নে চর নুরুল আমিন গ্রামের ৯নং ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে । 

শুক্রবার সন্ধ্যায় নির্যাতিতাকে উদ্ধার করে থানায় অভিযোগ শেষে চিকিৎসার জন‍্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় গৃহবধূ আছমার বাবা বাদী হয়ে দুলারহাট থানায় অভিযোগ দায়েরের পর দুলারহাট থানা পুলিশ স্বামী হোসাইনকে আটক করার সত‍্যতা নিশ্চিত করে ওসি মোঃ আনোয়ারুল হক আমাদের সময়কে জানান মামলার প্রস্তুতি চলছে। মোঃ হোসাইন চর নুরুল আমিন গ্রামের ৯নং ওয়ার্ডের মোঃ মোঃ রুহুল আমিনের ছেলে। গৃহবধূ আছমা একই এলাকার মোঃ মতলবের মেয়ে। গৃহবধূ আছমা জানান, তার স্বামী হোসাইনের দুই মাস আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে আছমার পরিবারের কাছ থেকে যৌতুক আনার জন্য বলে স্বামী হোসাইন। আছমার পরিবার যৌতুক দিতে অপারগতা স্বীকার করেন। তারপর থেকে গৃহবধূ আছমার ওপর নির্যাতন শুরু করতে থাকে স্বামী হোসাইন। নির্যাতন সইতে না পেরে স্বামী হোসাইনের সংসার করবেনা বলে আছমা স্বামীকে জানায় এতে হোসাইন ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার রাতে কাস্তে গরম করে গৃহবধূ আছমার বাম পাশের গাল পুড়ে দিয়ে চিকিৎসা ছাড়া ঘরে অবরুদ্ধ করে নির্যাতন করেন। পরে আছমার বাবা মোঃ মতলব খবর পেয়ে স্বামীর বাড়ী থেকে মেয়েকে উদ্ধার করে দুলারহাট থানায় এসে স্বামী হোসাইনকে আসামী করে অভিযোগ দায়ের করেন। 

অভিযুক্ত স্বামী মোঃ হোসাইন ঘটনার সত্যতা স্বীকার করেন। দুলারহাট থানার ওসি মোঃ আনোয়ারুল হক জানান, এঘটনায় নির্যাতিতা ও তার বাবা থানায় এসে স্বামীকে আসামীকে করে লিখিত অভিযোগ দায়ের করেন।

No comments:

Post Top Ad

Pages