ভয়েস ৯, নিউজ ডেস্কঃ মৃত্যু না হওয়া পর্যন্ত কারাগারেই কাটাতে হবে ধর্ষণকারী ও সন্ত্রাসবাদীদের। এরকমই সিদ্ধান্ত নিচ্ছে মধ্যপ্রদেশের শিবরাজ সরকার। যাবজ্জীবন কারাবন্দিদের কারাবাসের সময়সীমা নির্ধারণের জন্য যে নীতি তৈরি করা হয়েছে, তা কঠোরভাবে কার্যকর করার ইঙ্গিত দিয়েছে শিবরাজ সরকার। ভোপালের মন্ত্রালয়ে আয়োজিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে সিদ্ধান্ত হয়, ধর্ষণে অভিযুক্তদের কোনও রকম ছাড় দেওয়া হবে না। মুখ্যমন্ত্রী শিবরাজের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রস্তাবিত নীতি-২০২২ নিয়ে আলোচনা করা হয়েছিল। ২০১২ সালের নীতি বর্তমানে রাজ্যে কার্যকর রয়েছে। এই মুহূর্তে রাজ্যের ১৩১টি জেলে ১২ হাজারেরও বেশি বন্দি যাবজ্জীবন সাজা ভোগ করছেন। এ ধরনের বন্দিদের নিয়ে যে নতুন আইন তৈরি করা হয়েছে, তাতে সন্ত্রাসবাদী কার্যকলাপ ও নাবালিকাদের ধর্ষণের অপরাধীদের কারাবাস ১৪ বছরের মধ্যে শেষ হবে না।
Post Top Ad
আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন
Friday, September 02, 2022
Home
Crime
National
Recent
ধর্ষণকারী ও সন্ত্রাসবাদীদের কড়া সাজা, মৃত্যু পর্যন্ত কারাগারে, সিদ্ধান্ত মধ্যপ্রদেশ সরকারের
ধর্ষণকারী ও সন্ত্রাসবাদীদের কড়া সাজা, মৃত্যু পর্যন্ত কারাগারে, সিদ্ধান্ত মধ্যপ্রদেশ সরকারের
Tags
Crime#
National#
Recent#
Share This
About Sangbad Voice 9
Recent
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Author Details
Sangbad Voice 9 is a Digital Newspaper. It covers the most important news throughout the world.

No comments:
Post a Comment