Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Sunday, September 18, 2022

পুজোর পর কংগ্রেসের 'পশ্চিমবঙ্গ জোড়ো' আর তৃণমূলের 'জেলায় জেলায় জনসংযোগ'

শম্পা দত্ত, কলকাতাঃ পুজোর পরই কংগ্রেস 'পশ্চিমবঙ্গ জোড়'ো অভিযানে নামতে চলেছে। রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো’ কর্মসূচি শেষ হওয়ার পর শুরু হতে পারে এই বঙ্গ জোড়ো অভিযান, লক্ষ্য ২০২৩ সালের সাধারণ নির্বাচনের আগে জনসংযোগটা একটু ঝালিয়ে নেওয়া। পাশাপাশি জনগণের চোখে রাজ্য-রাজনীতিতে তাদের অবস্থানটা যাচাই করে নেওয়া। কংগ্রেসের পক্ষ থেকে জয়রাম রমেশ জানিয়েছেন, শীঘ্রই পূর্ব থেকে পশ্চিম ভারত জোড়ো এবং বাংলা জোড়ো যাত্রার পরিকল্পনাও করা হবে। জানা গেছে, 'পশ্চিমবঙ্গ জোড়'ো হবে, সুন্দরবন থেকে দার্জিলিং পর্যন্ত। এই যাত্রায় অংশ নেবেন কংগ্রেসের সমস্ত হেভি-ওয়েট নেতারা। তবে, ঠিক কবে শুরু হবে এই যাত্রা সেব্যাপারে এখনো দিনক্ষণ চূড়ান্ত হয়নি। জানা গেছে, ২০ সেপ্টেম্বর প্রদেশ কংগ্রেস কমিটি আলোচনায় বসছে, ওইদিনই ঠিক হতে পারে কবে হবে পশ্চিমবঙ্গ জোড়ো অভিযান। সামনে রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। তাই এটাকে সামনে রেখেই কংগ্রেসের এই বাংলা জোড়ো জনসংযোগ যাত্রা। অন্যদিকে পুজোর পর তৃণমূল কংগ্রেস জেলায় জেলায় গিয়ে জনসংযোগের কাজ শুরু করতে চলেছে। জেলা সফর কবে শুরু হবে, সেটা ঠিক না হলেও, নেতাদের জেলা সফরের রুটিন তৈরির কাজ চলছে। মূলতঃ বেশ কিছু অভিযোগের উত্তর দিতে মানুষের আদালতে হাজির হতে চলেছে তৃণমূল। কারণ সামনেই পঞ্চায়েত নির্বাচন।

No comments:

Post Top Ad

Pages