নিজস্ব প্রতিনিধি, হুগলিঃ জাঙ্গিপাড়া থানার শ্রীহট্ট গ্রামে এক নিঁখোজ বালিকার মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য দেখে দিয়েছে। জানা গেছে, ওই নাবালিকা দশমীর রাতে ভাই-বোনের সঙ্গে বিসর্জন দেখতে গিয়েছিল। মেয়েটির ভাই-বোন ফিরে এলেও সেই রাত থেকে মেয়েটির আর সন্ধান পাওয়া যায়নি বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
এরপর, জাঙ্গিপাড়া থানায় যায় নিঁখোজ মেয়েটির আত্মীয়-স্বজনরা। অভিযোগ, থানার পক্ষ থেকে তারা কোন সাহায্য পাননি।
এরপর চারিদিকে, এমনকি আত্মীয়স্বজনদের বাড়িতে লোক পাঠানো মেয়েটির খোঁজ পাওয়ার জন্য। কিন্তু তার কোন হদিশ পাওয়া যায় না। এরপর গতকাল, মেয়েটির বাড়ি থেকে ১ কিমি দূরের একটি ঝিলে নাবালিকার মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয় কিছু মানুষ। ঝিলের পাশেই পড়ে ছিল পুরুষের একজোড়া জুতো। খবর যায় মেয়েটির বাড়িতে। এরপর বাড়ির লোকজন এসে মেয়েটির জামা-কাপড় দেখে সনাক্ত করে। খবর যায় থানায়। থানা থেকে পুলিশ এলে তাদের ঘিরে ধরে বিক্ষোভ জানায় গ্রামবাসীরা। তাদের দাবি, ওই মেয়েটিকে ধর্ষণ করে ঝিলে তার দেহ ডুবিয়ে দেয় ধর্ষণকারী। তারপর পালিয়ে যাওয়ার সময় জুতো ফেলে রেখে যায়। গ্রামবাসীদের দাবি ছিল, পুলিশ কুকুর এনে তদন্ত করা।
দীর্ঘক্ষণ এই বিক্ষোভ চলে, পরে পুলিশ মৃতদেহ নিয়ে যায়।
Post Top Ad
আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন
Sunday, October 09, 2022
জাঙ্গিপাড়াঃ দশমীর রাতে নিঁখোজ নাবালিকার মৃতদেহ ঝিলে, চাঞ্চল্য
Tags
Crime#
Kolkata#
Recent#
Share This
About Sangbad Voice 9
Recent
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Author Details
Sangbad Voice 9 is a Digital Newspaper. It covers the most important news throughout the world.

No comments:
Post a Comment