Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Friday, October 28, 2022

৩টি ইঞ্জেকশন দেওয়ার পর শিশুর মৃত্যুর অভিযোগ, ওড়িশার কোরাপুট গ্রামে উত্তেজনা

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ তিনটি ইঞ্জেকশন দেওয়ার পর এক ২ মাস বয়সী শিশুর মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল সারা গ্রাম। জানা গেছে, কোরাপুট জেলার দাসমন্তপুর ব্লকের অন্তর্গত মালকানগিরি গ্রাম পঞ্চায়েতের মালিগুদা গ্রামে তিনটি ইঞ্জেকশন দেওয়ার কারণে দুই মাসের একটি শিশুর মৃত্যু হয়। এরপর সারা গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মৃত শিশুর নাম ধনেশ গৌড়া। সে মালিগুদা গ্রামের বালি গৌড়ার প্রথম ছেলে। পরিবারের সদস্যদের অভিযোগ, স্থানীয় একটি স্বাস্থ্যকেন্দ্রে একের পর এক তিনটি ইঞ্জেকশন দেওয়ার পর শিশুটির মৃত্যু হয়। ঘটনার কথা শুনে স্বাস্থ্য দফতরের একটি দল মালিকগুড়ায় গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখে। কিন্তু উত্তেজিত গ্রামবাসীরা তাদের ঘেরাও করে। পরে আলোচনার মাধ্যমে উত্তেজনার প্রশমন হয়। স্বাস্থ্য আধিকারিকরা জানান, ইঞ্জেকশন থেকে নয়, ঘুমন্ত অবস্থায় বুকের দুধ খাওয়ানোর সময় গলা ব্লক হয়ে শিশুটির মৃত্যু হয়েছে।

No comments:

Post Top Ad

Pages