Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Friday, October 14, 2022

ঢাকার গাজীপুরে সড়কের পাশ থেকে নবজাতক উদ্ধার

বিশ্বজিৎ মন্ডল, ঢাকাঃ সড়কের পাশ থেকে কাপড় দিয়ে মোড়ানো এক ছেলে নবজাতককে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। বৃহস্পতিবার মহানগরীর কাশিমপুর থানার মাধবপুরের আলম সরকারের বাড়ির পশ্চিমের সড়কের পাশ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। 
জিএমপির কাশিমপুর থানার ওসি সৈয়দ রাফিউল করিম জানান, বৃহস্পতিবার ভোরে মাধবপুর ওয়াপদা সড়কের আলম সরকারের বাড়ির পশ্চিমের সড়কে শিশুর কান্নার আওয়াজ শুনতে পায় স্থানীয়রা। কাছে গিয়ে কাপড় দিয়ে মোড়ানো দুই থেকে তিনদিন বয়সী এক ছেলে নবজাতককে দেখতে পান তারা।  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে। স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার জন্য তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে। সেখান থেকে জেলা সমাজ কর্মকর্তার সমন্বয়ে ওই নবজাতককে আদালতে উপস্থাপন করা হয়েছে। আদালত শিশুটিকে লালন পালনের জন্য পরবর্তী সিদ্ধান্ত দেবেন।
প্রতীকি ছবি

No comments:

Post Top Ad

Pages