Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Saturday, October 29, 2022

শিশু সন্তানকে হত্যার পর আত্মহত্যা করলেন বাবা

বিশ্বজিৎ মন্ডল, ঢাকা: বাগেরহাটে বাবা ও তিন বছরের ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের ধারনা, পারিবারিক কলহের জেরে বাবা তিন বছরের সন্তানকে বালিশ চাপায় হত্যা করেছেন। একই সঙ্গে এ ঘটনার পর তিনি ফ্যানের সঙ্গে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন।
 শুক্রবার (২৮ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে জেলার মোল্লাহাট উপজেলার গাওলা ইউনিয়নের গাওলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম জিশান মোল্লা (৩) ও বাবার নাম হায়দার মোল্লা (৩০)। তারা ওই গ্রামের বাসিন্দা। মোল্লাহাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সোমেন দাশ বলেন, মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে এসেছি। পুলিশ বাবা-ছেলের লাশ উদ্ধার ও একটি সুইসাইড নোট উদ্ধার করেছে। তদন্ত করে এ বিষয়ে বিস্তারিত বলা হবে।

No comments:

Post Top Ad

Pages