Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Saturday, October 01, 2022

তিন তারকা খচিত পুলিশের উর্দি, কোমরে পিস্তলের মতো দেখতে লাইটার, গ্রেপ্তার নকল ইন্সপেক্টর

ভয়েস৯, নিউজ ডেস্কঃ অনেক অভিযোগ তার বিরুদ্ধে, কিন্তু ধরা যাচ্ছিল না। পুলিশের উর্দি পড়ে চালিয়ে যাচ্ছিল অপরাধের সাম্রাজ্য। মেয়েদের হোমগার্ডের চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা আদায় সহ একাধিক অপরাধ। পুলিশের ছদ্মবেশ ধারণ করে সে এই কাজ চালিয়ে যাচ্ছিল বেশ কয়েক মাস ধরে। 
কিন্তু শেষ রক্ষা হল না, ধরা পড়ল পুলিশের জালে। জানা গেছে, লখনউয়ের চারবাগ ও নাকায় হোটেলে চেকিংয়ের নামে টাকা আদায়ের অভিযোগে ওই ভুয়ো ইন্সপেক্টরকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তের কাছ থেকে পিস্তলের মতো দেখতে একটি লাইটার উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে, হোমগার্ড ডিপার্টমেন্টে চাকরির নাম করে কয়েকজন মেয়ের কাছ থেকে টাকাও হাতিয়ে নিয়েছিল। পুলিশ জানিয়েছে, লখনউয়ের নাকা থানা এলাকা থেকে অভিযোগ আসে, গত কয়েক মাস ধরে চারবাগ ও নাকা এলাকার হোটেলে গিয়ে এক পুলিশ অফিসার অগ্নিসরঞ্জামের অভাবের কথা বলে অপারেটর ও ম্যানেজারদের কাছ থেকে টাকা আদায় করছে। 
এ ছাড়াও হোমগার্ড বিভাগে চাকরি দেওয়ার নাম করে ৬ জন মেয়েকে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করার অভিযোগও পুলিশ পায়। অভিযুক্ত সেই একই পুলিশ অফিসার। এরপর পুলিশ তাকে ফাঁদে ফেলে গ্রেপ্তার করে। এডিসিপি পশ্চিম চিরঞ্জীব নাথ সিনহা জানিয়েছেন, ‘অভিযুক্ত দেওরিয়ার দাদ্দান ভাতনির বাসিন্দা। তাকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।‘

No comments:

Post Top Ad

Pages