Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Saturday, October 01, 2022

বিহারঃ নাবালিকাকে ১৫ দিন আটকে রেখে গণধর্ষণ, অভিযুক্ত পুলিশও

ভয়েস ৯, পাটনাঃ বিহারের মধুবনী জেলায় ১৬ বছরের এক কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। শুধু তাই নয় ঘটনায় জয়নগর থানার এক পুলিশ কর্মী চালক আচার্য এবং চৌকিদারের ছেলে রামজীবন পাসোয়ানের জড়িত থাকার বিষয়টিও প্রকাশ্যে এসেছে। জেলার পুলিশ প্রধান জানিয়েছেন, আচার্যকে সাসপেন্ড করা হয়েছে, পাশাপাশি ওন্যান্যদের খোজে পুলিশি অভিযানও চলছে। 
 জানা গেছে, ওই নির্যাতিতাউত্তরপ্রদেশের মাউ জেলার বাসিন্দা। পরিবারের সঙ্গে ঝগড়া করে জুলাইয়ের শেষ সপ্তাহে, সে মাউতে একটি ট্রেনে উঠে জয়নগরে পৌঁছায়। রাতে জয়নগর স্টেশনে নামার পর প্রমোদ যাদব নামে এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয় ওই নাবালিকার। অভিযোগ, প্রমোদ যাদব তাকে থাকার জায়গা দেবে বলে ভুলিয়ে-ভালিয়ে সোনি দেবী নামে এক মহিলা্র কাছে তাকে নিয়ে আসে। এরপর ওই নাবালিকাকে সেখানে প্রায় ১৫ দিন ধরে আটক করে রাখে। জানা গেছে, এই সময় ওই নাবালিকার উপর পাশবিক অত্যাচার চালানো হয়। 
মেয়েটি কোনোরকমে তার পরিবারকে ফোনের মাধ্যমে সব জানায়। এরপর মাউ পুলিশ জয়নগরে পৌঁছায় এবং স্থানীয় পুলিশের সহায়তায় মেয়েটিকে উদ্ধার করে। বর্তমানে এই ঘটনায় তিন অভিযুক্ত প্রমোদ যাদব, সোনি দেবী ও সজন কুমারকে গ্রেফতার করা হয়েছে।

No comments:

Post Top Ad

Pages