Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Friday, October 14, 2022

গুয়াহাটি: কামাখ্যা মন্দির দর্শন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

ভয়েস ৯, গুয়াহাটিঃ দু দিনের অসম সফরে এসে আজ শেষ দিনে গুয়াহাটির নীলাচল পাহাড়ের উপরে কামাখ্যা মন্দির দর্শন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। উল্লেখ্য দেশের ৫১ টি শক্তিপীঠের মধ্যে একটি হল কামাখ্যা মন্দির। প্রতিবছর অম্বুবাচি উপলক্ষে সারা দেশ থেকে লক্ষ লক্কখ ভক্ত ও সাধুদের সমাবেশ হয় নীলাচল পাহাড়ের উপর এই মন্দিরে। কামাখ্যা মন্দিরে তিনি তার কন্যাকে নিয়ে প্রবেশ করেন, যান মন্দিরের গর্ভগৃহ। সেখানে তিনি প্রার্থনা করেন এবং মন্দির পরিক্রমা করেন। তাঁর স এই বছরের শুরুর দিকে, দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি নির্বাচনের প্রচারের সময় এই মন্দিরে প্রার্থনা করেছিলেন।

No comments:

Post Top Ad

Pages