Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Friday, October 14, 2022

আসাম, পরিবহন বিভাগের আধিকারিকের বাড়ি থেকে উদ্ধার নগদ ৩৬ লাখ টাকা, গ্রেপ্তার

ভয়েস ৯, আসামঃ দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হল আসামের কোকরাঝাড় জেলার জেলা পরিবহন কর্মকর্তাকে (ডিটিও)। দুর্নীতি দমন ব্যুরোর (এসিবি) অফিসারেরা তার বাড়ি থেকে নগদ ৩৬ লাখ টাকা উদ্ধার করে। এরপরই তাকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্তের নাম সোমেশ্বর ব্রহ্মা মুচাহারী (৫৪)। কাহিলিপাড়া এলাকায় তাঁর গুয়াহাটির বাসভবনে পুলিশ আরও একটি তল্লাশি অভিযান চালায়। জানা গেছে, দুর্নীতির ব্যাপারে রাজ্যে একাধিক অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসিবি আধিকারিকরা সম্প্রতি তহবিল এবং জনসাধারণের অর্থের অবৈধ লেনদেনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দুর্নীতিগ্রস্ত অফিসারদের গ্রেপ্তারের জন্য বেশ কয়েকটি অভিযান শুরু করেছেন।

No comments:

Post Top Ad

Pages