Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Thursday, October 13, 2022

হিজাব বিতর্কে দ্বিধা-বিভক্ত রায় দিল সুপ্রিম কোর্ট, বৃহত্তর বেঞ্চে যাবে মামলা

অলোকেশ শ্রীবাস্তব, নতুন দিল্লিঃ আজ অক্টোবর সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ কর্ণাটক হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে শিক্ষার্থীদের আপিলের বিষয়ে একটি দ্বিধা-বিভক্ত রায় দেন যে হিজাব পরা ইসলামের অপরিহার্য অনুশীলন নয়। বিচারপতি হেমন্ত গুপ্তা কর্ণাটক হাইকোর্টের রায়কেই বহাল রাখেন। অন্যদিকে, বিচারপতি ধুলিয়া কর্ণাটক হাইকোর্টের বিরুদ্ধে আবেদনের যৌক্তিকতার স্বীকৃতি দিয়েছেন।
 বিচারপতি গুপ্তা বলেন, শ্রেণিকক্ষে হিজাবের উপর নিষেধাজ্ঞা মুসলিম মেয়েদের মত প্রকাশের স্বাধীনতা এবং পছন্দকে লঙ্ঘন করে না। তবে বিচারপতি ধুলিয়া বলেন, হিজাব পরিধান করা ইসলামের অপরিহার্য অংশ কি না, তা নির্ধারণে কর্ণাটক হাইকোর্ট ভুল করেছে। বিচারপতি ধুলিয়া কন্যাশিশুদের শিক্ষার গুরুত্বও তুলে ধরেন। বলেন,  তাদের শিক্ষাতে বাধা সৃষ্টি করতে পারে না। 
তিনি উল্লেখ করেন যে কন্যা শিশুরা, বিশেষ করে গ্রামীণ ভারতে, তাদের শিক্ষা লাভের পথে প্রচুর প্রতিকূলতার মুখোমুখি হচ্ছে। রাষ্ট্র ও সমাজের উচিত হবে না আর এই সব বাধা রাখা। "আমরা কি তাদের জীবনকে আরও উন্নত করে তুলছি? প্রশ্ন তোলেন বিচারপতি ধুলিয়া। তিনি বলেন যে তিনি বিচারপতি গুপ্তের মতামত থেকে ভিন্ন, যদিও "তার প্রতি আমার সবচেয়ে বেশি শ্রদ্ধা রয়েছে"। উল্লেখ্য, বিচারপতি গুপ্ত ১৬ ই অক্টোবর অবসর নিচ্ছেন। 
পিটিশনগুলি ভারতের প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়েছে, তিনি মামলাটি পুনরায় শুনানির জন্য একটি উপযুক্ত এবং বৃহত্তর বেঞ্চ নিয়োগ করবেন।

No comments:

Post Top Ad

Pages