Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Thursday, October 20, 2022

স্কুল থেকে ফেরার পথে মাটির ধসের নিচে চাপা পড়ে ৩ শিশুর মৃত্যু

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ বুধবার উত্তরপ্রদেশের নয়াগাঁও থানা এলাকায় বিশাল মাটির বোল্ডারের নিচে চাপা পড়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, উত্তর প্রদেশের ইটাহ জেলার ফকিরপুরা গ্রামে। জানা গেছে মৃত শিশুদের নাম শচীন, কৌশল এবং গোবিন্দ (১২ বছর)। স্কুল থেকে ফেরার সময় পেরিয়ে যাওয়ার পরও ছেলেরা ফিরছে না দেখে, তাদের পরিবারের লোকজন চারিদিকে খোজাখুজি শুরু করে। পুলিশেও খবর পাঠানো হয়। পরে মাটির ধসের নীচ থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। উল্লেখ্য, এর আগে গত সেপ্টেম্বরে, ইটাওয়া জেলার ইটাওয়ার সিভিল লাইন এলাকার চন্দ্রপুরা গ্রামে ভারী বৃষ্টিপাতের কারণে বাড়ির একটি প্রাচীর ধসে পড়ে চার শিশু মারা যায় এবং আরও দু'জন আহত হয়।

No comments:

Post Top Ad

Pages