Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Monday, October 17, 2022

পুরুলিয়াঃ নিষিদ্ধ মোষের লড়াই দেখতে গিয়ে মোষের গুঁতোয় মৃত এক ব্যক্তি

ভয়েস ৯, জেলা নিউজ ডেস্কঃ প্রাণহানির আশংকায় সরকার আগেই নিষিদ্ধ করেছিল পুরুলিয়া জেলার কাড়া লড়াই। স্থানীয় ভাষায় কাড়া লড়াই হল দুটো পুরষ মোষের লড়াই। আর এই মোষের লড়াই দেখতে গিয়ে প্রাণ গেল রঘু বাউরি নামে এক পঞ্চাশোত্তর ব্যাক্তির। জানা গেছে, সরকারী আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে গতকাল এই কাড়া লড়াইয়ের আয়োজন হয়েছিল পুরুলিয়ার পাড়া থানার হাতিমারা গ্রামে। রথুও এসেছিল লড়াই দেখতে। লড়াই চলাকালীন আচমকাই মোষদের মধ্যে একটি ভিড় করে থাকা জনতার দিকে ছিটকে যায়। সেই সময় রঘুর সঙ্গে ওই মোষের সংঘর্ষ হয়। গুরুত্রভাবে আহত হন তিনি। তাকে অতি দ্রুত নিয়ে যাওয়া হয় কুস্তাউর ব্লক প্রাথমিক স্বাস্থকেন্দ্রে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে এই ঘটনার পুলিশী তদন্ত শুরু হলেও গ্রামবাসীরা ক্ষুব্ধ পুলিশ প্রশাসনের উপর। একটা নিষিদ্ধ খেলা এতদিন ধরে আয়োজন করা হল, আর পুলিশ-প্রশাসন টের পেল না? এটা নিয়েই তাদের ক্ষোভ।

No comments:

Post Top Ad

Pages