Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Wednesday, October 19, 2022

নব-বিবাহিতা বউ পালালো ১৫ লক্ষ টাকা আর গয়না নিয়ে

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ শ্বশুরবাড়ি থেকে নগদ ও গয়না মিলিয়ে ১৫ লক্ষ টাকা নিয়ে সদ্য-বিবাহিতা বউ পালিয়ে গেল তার দুই সঙ্গীকে নিয়ে। যাবার আগে, ওই দুই তরুণ ওই বিবাহিতা মহিলার বড় জা অঞ্জু আর তার শিশুপুত্রকে ছুরি দেখিয়ে ভয় দেখায়, এমনকি তাদের নির্যাতন করে বলে অভিযোগ। পঞ্জাবের ফাগওয়াড়ার গ্রেটার কৈলাস এলাকার বাসিন্দা বরিন্দর মিশ্রা এই মর্মে অভিযোগ জানিয়েছেন পুলিশে৷ তিনি তার অভিযোগে বলেছেন, চলতি বছর এপ্রিলে তাঁর ছোট ছেলের সঙ্গে বিয়ে হয় অভিযুক্ত তরুণীর৷ নির্বিঘ্নে সুখী বিবাহিত জীবনই কাটাচ্ছিলেনতারা৷ 
অভিযোগ, আচমকাই  দুই তরুণের সাহায্যে অর্থ এবং অলঙ্কার নিয়ে শ্বশুরবাড়ি থেকে চম্পট দেয় নববিবাহিতা ওই তরুণী৷ বরিন্দর মিশ্রর অভিযোগ, অঞ্জু ও তাঁর শিশুসন্তানকে ঘরের মধ্যে বন্ধ করে রেখে সব অর্থ ও অলঙ্কার নিয়ে দুই সঙ্গী-সহ অভিযুক্ত তরুণী পালিয়ে যায় ৷ ঘটনার সময় অঞ্জু বাড়িতে একাই ছিলেন বলে জানানো হয়েছে পরিবারের তরফে৷ সেই সুযোগে দুই সশস্ত্র সঙ্গীকে অভিযুক্ত ডেকে আনে তার ছোট পুত্রবধূ।

No comments:

Post Top Ad

Pages