Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Sunday, October 16, 2022

হাওড়ায় ২ ট্রাক ভর্তি বিপুল নিষিদ্ধ শব্দবাজি আটক

নিজস্ব প্রতিনিধিঃ গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে হাওড়া জেলার লিলুয়া আউটপোস্টের ভারপ্রাপ্ত আধিকারিক ও অফিসাররা একটি গোপন অভিযান চালিয়ে ২ ট্রাক ভর্তি বিপুল পরিমানে নিষিদ্ধ শব্দবাজি আটক করেছে। গ্রেপ্তার করা হয়েছে, ওই ট্রাক দুটির চালকদের । জানা গেছে, দুটি ভ্যানে করে নিষিদ্ধ শব্দবাজি নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশ ওই গাড়ি দুটি থামিয়ে তল্লাশি চালায়। তল্লাশিতে উদ্ধার করা হয় ৪০০ ও ৬৫০ কেজি ওজনের বিভিন্ন বেআইনি শব্দবাজি। গাড়ি দুটি হেফাজতে নেওয়া হয়। এই প্রসঙ্গে, স্থানীয় জনগণ পুলিশের এই কাজের প্রশংসা করে বলেছেন, শব্দবাজির দানবদের হাত থেকে রক্ষা করে পুলিশ শুধু আদালতের আদেশকেই মান্যতা দিচ্ছে না, অসুস্থ মানুষদেরও শব্দের অত্যাচার থেকে রক্ষা করছে।

No comments:

Post Top Ad

Pages