ভয়েস ৯, নিউজ ডেস্কঃ হাসনাম্বা মন্দির পরিদর্শন করে বাড়ি ফেরার পথে আরসিকেরে তালুকের গান্ধীনগরের কাছে টেম্পো ট্রাভেলার গাড়ি ও কেএমএফ-এর একটি দুধের গাড়ির মুখোমুখি সংঘর্ষে ৯ জনের মৃত্যু হয়েছে।। শনিবার (১৫ অক্টোবর) রাত ১১টা নাগাদ আরসিকেরে তালুকে একটি কেএমএফ দুধের ট্যাঙ্কার, কর্ণাটক স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের (কেএসআরটিসি) একটি বাস এবং একটি টেম্পো ট্রাভেলারের সঙ্গে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা সকলেই টেম্পো ট্রাভেলারে চেপে যাচ্ছিলেন।গাড়িটি বাস এবং দুধের ট্যাঙ্কারের মধ্যে পিষ্ট হয়ে যায়। যাত্রীদের মধ্যে ৬ জন ঘটনাস্থলেই মারা গেলেও ৩ জন হাসপাতালে নিয়ে যাবার পথে মারা যায় বলে সূত্রের খবর।
Post Top Ad
আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন
Sunday, October 16, 2022
কর্ণাটকঃ দুধের গাড়ির সঙ্গে ট্রেম্পো-ট্রাভেলার গাড়ির সংঘর্ষঃ মৃত ৯
Tags
National#
Recent#
Share This
About Sangbad Voice 9
Recent
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Author Details
Sangbad Voice 9 is a Digital Newspaper. It covers the most important news throughout the world.

No comments:
Post a Comment