নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ মোমিনপুর কান্ডে কড়া মনোভাব নিল পুলিশ-প্রশাসন। যদিও ইতিমধ্যে মোমিনপুর কান্ড নিয়ে সরগরম রাজ্য-রাজনীতি। বিজেপি সাফ জানিয়েছে, েলাকায় কেন্দ্রিয় বাহিনী মোতায়েন করতে হবে। এব্যাপারে তারা আদালতের দ্বারস্থ হবে। অবশ্য, এর মধ্যেই হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। তবে এই বিষয়ে কোনও মামলা দায়ের হয়নি। খুব শীঘ্রই এই বিষয়ে মামলা দায়ের করা হতে পারে বলে জানা যাচ্ছে।
পরিস্থিতি স্বাভাবিক করতে, এলাকায় জারি হয়েছে ১৪৪ ধারা। আজ ১০ তারিখ থেকে আগামী ১২ অক্টোবর পর্যন্ত এই ১৪৪ জারি থাকবে বলে জানা যাচ্ছে। একবালপুরে এই ১৪৪ ধারা জারি করা হয়েছে। নির্দেশ অনুযায়ী, কোনও জমায়েত করা যাবে না এই সময়ে। এমনকি একাধিক ব্যক্তি কোথাও দাঁড়িয়ে গল্প কিংবা কিছুই করতে পারবে না বলে জানানো হয়েছে পুলিশের তরফে। সূত্র জানাচ্ছে, বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
Post Top Ad
আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন
Monday, October 10, 2022
মোমিনপুর কান্ডে কড়া মনোভাব নিল পুলিশ-প্রশাসন
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Author Details
Sangbad Voice 9 is a Digital Newspaper. It covers the most important news throughout the world.


No comments:
Post a Comment