Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Saturday, October 22, 2022

ছাগল বাঁচাতে গিয়ে ১১ কেভি বিদ্যুতের তারে তড়িতাহত জুয়াঙ্গা সম্প্রদায়ের ৩ মহিলা

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ নিজেদের ছাগলদের প্রাণ রক্ষা করতে গিয়ে প্রাণ দিলেন তিন মহিলা। আজ ওড়িশার কেওনঝার জেলায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। জানা গেছে, তেলকোই থানা এলাকার অন্তর্গত বিমলা গ্রাম পঞ্চায়েতের তানগিরি গ্রামর তিন মহিলা গ্রামের শেষে একটা জঙ্গলে ছাগল চড়াতে গিয়েছিলেন। সেইসময় কোন একটি লাইভ ১১-কেভি বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে পড়ে তাদের কয়েকটা ছাগল। আর সেই ছাগলদের টেনে আনতে গিয়ে বিদ্যুতের ছোবল খান প্রথম মহিলা। এরপর একের পর এক তিন মহিলাই বিদ্যুতস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই ওই তিন মহিলার মৃত্যু হয়েছে। মারা যায় একটি ছাগলও। পুলিশ সূত্রে জানা গেছে, তেলকোই থানার অন্তর্গত তানগিরি জুয়াঙ্গাসাহির জুয়াঙ্গা সম্প্রদায়ের তিন মহিলা ছাগল চরানোর জন্য নিকটবর্তী জঙ্গলে গিয়েছিলেন। সেখানে তারা জঙ্গলের ভিতরে অবৈধভাবে হুক করা লাইভ বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসেন। মৃতদের নাম নিরাধি জুয়াঙ্গা, কাথি জুয়াঙ্গা এবং মঞ্জরী জুয়াঙ্গা।

No comments:

Post Top Ad

Pages