ভয়েস ৯, ভুবনেশ্বরঃ দুষ্টুমি করার জন্য এক ৯ বশরের শিশুর গায়ে গরম লোহা দিয়ে দেগে দেওয়া হল। আর সেই দেগে দেওয়ার কাজটি করলেন শিশুটির কাকা-কাকিমা। ঘটনাটি কটকের মারকট নগর থানা এলাকার সিডিএ সেক্টর ৭-এর।
এই ঘটনা ঘটনায় অভিযুক্ত ২ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতের ঠাকুমা। জানা গেছে, ছেলেটি বেশ জেদি এবং দুষ্টু। তার মা মারা গিয়েছেন অনেক দিন আগে। তখন থেকেই ছেলেটি থাকত তার কাকা-কাকিমার কাছেই। ছেলেটির ঠাকুমা জানান, "তার মা মারা যাওয়ার পর অভিযুক্তরা শিশুটির পুরো দায়িত্ব নেওয়ার আশ্বাস দেয়। প্রতিদিন ভিডিও কলের মাধ্যমে তাকে আমাদের সঙ্গে যোগাযোগ করার অনুমতি দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিল।
নির্যাতিতের দাদু মদন মোহন রাউত বলেন, “সম্প্রতি, তারা আমাদের নাতিকে ভিডিও কলের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করতে দিচ্ছিল না, এমনকি আমাদের ভয়েস কলগুলিও রিসিভ করত না।“
তিনি আরও বলেন, "সম্প্রতি দশেরার সময়, তারা তাকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আমাদের কাছ থেকে নিয়ে যায় এবং তাকে নির্যাতন করে। প্রথমে গরম জিনিষ দিয়ে ছেকা দেয়, তারপর প্রচন্ড মারধর করে।“
Post Top Ad
আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন
Saturday, October 08, 2022
Home
Crime
National
Recent
ভুবনেশ্বরঃ দুষ্টুমি করার জন্য এক মাতৃহীন ৯ বছরের শিশুকে গরম লোহা দিয়ে দেগে দিল কাকা-কাকিমা
ভুবনেশ্বরঃ দুষ্টুমি করার জন্য এক মাতৃহীন ৯ বছরের শিশুকে গরম লোহা দিয়ে দেগে দিল কাকা-কাকিমা
Tags
Crime#
National#
Recent#
Share This
About Sangbad Voice 9
Recent
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Author Details
Sangbad Voice 9 is a Digital Newspaper. It covers the most important news throughout the world.

No comments:
Post a Comment