Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Monday, October 10, 2022

নবমীর দিন আর এক নাবালিকার রহস্য-মৃত্যু শেওড়াফুলিতে

নিজস্ব প্রতিনিধি, হুগলিঃ জাঙ্গিপাড়ার পর আর এক নাবালিকার রহস্য-মৃত্যু সামনে এল। প্রথমে এই মৃত্যুকে ট্রেনের ধাক্কায় মৃত্যু বলে ভাবা হলেও, বিষয়টি এখন অন্য দিকে মোড় নিয়েছে। শেওড়াফুলি জিআরপি থানার পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। জানা গেছে, নবমীর রাতে পাড়ার এক যুবকের সঙ্গে প্রতিমা দেখতে বেরিয়েছিল ওই নাবালিকা। কিন্তু আর বাড়ি ফেরে নি। বুধবার শেওড়াফুলি তিন ও চার নম্বর গেটের মাঝে রেল লাইন থেকে একটি মৃতদেহ উদ্ধার করে শেওড়াফুলি জিআরপি। প্রথমদিকে, এই মৃত্যুকে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে মনে করা হয়। পরে, বাড়ির লোকেরা মৃতদেহ শনাক্ত করে। এরপর উত্তেজিত, এলাকাবাসীরা ওই যুবককে খুঁজে বের করে প্রচন্ড মারধর করে। তার অবস্থা খারাপ হওয়ায় তাকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ভর্তি করতে হয়। ওই নাবালিকার পরিবারের অভিযোগ, তাদের মেয়েকে ঠাকুর দেখানোর নাম করে খুন করে রেললাইনে ফেলে দেওয়া হয়েছে।

No comments:

Post Top Ad

Pages