Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Sunday, November 06, 2022

ওড়িশায় সক্রিয় গোরু-পাচার চক্রঃ আজ আবার পাচারের পথে আটক ট্রাক, ২০ টি গোরুর মৃত্যুর সম্ভাবনা

নারায়ণ পট্টনায়ক, ভয়েস ৯, ওড়িশাঃ পশ্চিমবঙ্গের পর এবার কি ওড়িশায় গরু পাচার চক্র সক্রিয় হয়ে উঠছে? রাজ্যে প্রায় পর পর ২ দিন ধরা পড়ল ট্রাক ভর্তি গোরু। পশ্চিমবঙ্গে যখন গোরু পাচার নিয়ে সিবিআই ইডি মাঠে নেমে পড়েছে, ঠিক তখনই এই রাজ্যে সক্রিয় হয়ে উঠেছে একটি চক্র। 
আজ পুরী জেলার গাদিসাগাদা থানার অন্তর্গত তেলেঙ্গাপাদার কাছে একটি গবাদি পশু বোঝাই গাড়ি আটক করা হয়েছে বলে জানা গেছে। গোরু পশুবোঝাই ট্রাকটিকে পুলিশের হাতে তুলে দেয় নিরাকারপুরের আঁচলিকা হিন্দু সংঘের সদস্যরা। 
তারা জানিয়েছেন, গোরুগুলিকে অবৈধভাবে গাদিসাগাদা থেকে নিয়ে যাওয়া হচ্ছিল। গাড়িতে থাকা ২০টিরও বেশি গরু মারা গেছে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, একদিন আগেই ওড়িশার বালাসোর জেলার জলেশ্বরে গতকাল রাতে ওড়িশা থেকে পশ্চিমবঙ্গে পাচার হয়ে যাওয়া ৭০০-রও বেশি গবাদি পশু উদ্ধার করেছিল পুলিশ। জলেশ্বর পুলিশ এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করে এবং গবাদি পশু পরিবহনের জন্য ব্যবহৃত আটটি কন্টেইনার ট্রাক বাজেয়াপ্ত করে। 
 নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে, জলেশ্বর পুলিশ জলেশ্বরে লক্ষ্মণনাথ টোল গেটের কাছে এনএইচ-৬০-তে কন্টেইনার ট্রাকগুলিকে আটক করে। ট্রাকগুলি তল্লাশি করার সময়, পুলিশ দেখতে পায় যে ৭০০ টিরও বেশি গবাদি পশুকে অমানবিকভাবে পরিবহন করা হচ্ছে। তারা কন্টেইনার ট্রাক থেকে গবাদি পশুগুলিকে উদ্ধার করে স্থানীয় একটি গরু আশ্রয়কেন্দ্রে পাঠায়। 
 পুলিশ চারজনকে গ্রেপ্তার করলেও কয়েকজন পাচারকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। গরুগুলি ওড়িশা থেকে পশ্চিমবঙ্গে পাচার করা হচ্ছিল বলে পুলিশ জানিয়েছে।

প্রতীকি ছবি

No comments:

Post Top Ad

Pages