Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Sunday, November 06, 2022

ত্রিপুরা: মা, বোন ও পরিবারের আরও দুই সদস্যকে খুন করল কিশোর

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ এক মর্মান্তিক ঘটনা উঠে এল ত্রিপুয়ার ধলাই জেলা থেকে। জানা গেছে, ত্রিপুরার ধলাই জেলায় এক কিশোর তার মা ও বোনসহ পরিবারের চার সদস্যকে হত্যা করেছে। ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে পূর্ব ত্রিপুরার ধলাই জেলার কামালপুর থানার দুরাই শিববারি গ্রামে। অপরাধের উদ্দেশ্য কী তা নিশ্চিত করতে আরও তদন্ত চলছে বলেও জানান এক পুলিশ আধিকারিক। 
 আজ হাঁস বিক্রি করতে বাজারে যাওয়ার সময় অভিযুক্ত সুপ্রিয় দেবনাথকে (১৫) গ্রেফতার করে পুলিশ। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, শনিবার গভীর রাতে সুপ্রিয়া তাঁর দাদা বাদল দেবনাথ, মা সমিতা দেবনাথ (৩২), বোন সুপর্ণা দেবনাথ (১০) ও কাকিমা রেখা দেব (৪২) কে কুড়াল দিয়ে হত্যা করে।  
জানা গেছে, অভিযুক্ত সুপ্রিয় দেবনাথ রাগের মাথায় দাদা বাদল দেবনাথ, মা সুমিতা দেবনাথ, বোন সুপর্ণা দেবনাথ এবং পাশের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিযুক্ত প্রতিবেশী রাখা দেবকে খুন করে। তার বাবা হারাধন দেবনাথ, যিনি পেশায় একজন গাড়িচালক। বাড়িতে যখন এই জঘন্য হত্যাকান্ডের ঘটনা ঘটে, তখন তিনি অনুপস্থিত ছিলেন। 
রাত ১১টা নাগাদ অভিযুক্তের বাবা তাঁর বাড়িতে পৌঁছে তাঁর বাড়িতে রক্তের দাগ দেখতে পান। এরপর হারাধন দেবনাথ পুলিশকে খবর দেন। প্রাথমিক তদন্তের পর পুলিশ দেহগুলি বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশকে জানানো হয়েছিল যে সুপ্রিয় দেবনাথ নিখোঁজ। পরে পুলিশ অনুসন্ধান অভিযান শুরু করে এবং অবশেষে হালাহালি বাজার থেকে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে।

No comments:

Post Top Ad

Pages