Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Friday, November 04, 2022

আজ ভোরে মধ্যপ্রদেশের বেতুলে এসইউভি-র সঙ্গে বাসের ধাক্কা, মৃত ১১

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ আজ ভোরে মধ্যপ্রদেশের বেতুলে বাস ও এসইউভি-র মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে অন্তত ১১ জনের। গুডগাঁও ও ভাইসদেহির মধ্যেএই ভয়ানক দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে, বাসে কোন যাত্রী ছিল না। নিহতদের মধ্যে রয়েছে ২ শিশু।
 বেতুল পুলিশ কন্ট্রোল রুমের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর শিবরাজ সিং ঠাকুর জানিয়েছেন, শুক্রবার ভোররাতে জেলা সদর থেকে প্রায় ৩৬ কিলোমিটার দূরে ভীনসদেহি সড়কে এই দুর্ঘটনা ঘটে। তিনি বলেন, "রাত ২টার দিকে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় ছয়জন পুরুষ, তিনজন মহিলা, প্রায় পাঁচ বছর বয়সী একটি মেয়ে এবং একটি শিশু ঘটনাস্থলেই মারা যায়। 
পুলিশ জানিয়েছে, নিহতরা পরিযায়ী শ্রমিক ছিলেন। তারা মহারাষ্ট্রের অমরাবতী থেকে বাড়ি ফিরছিলেন। দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে, নিহতদের মধ্যে কয়েকজনের দেহ গ্যাস কাটারের সাহায্যে করতে হয়েছিল। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 
প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে যে এসইউভিটি বাসটির চালক ঘুমিয়ে পড়েছিল। পুলিশ এ ব্যাপারে একটি মামলা দায়ের করেছে এবং তদন্ত শুরু হয়েছে।

No comments:

Post Top Ad

Pages