ভয়েস ৯, ওড়িশাঃ নেলকাটার দিয়ে সাপের বিষদাঁত কাটার অভিযোগে ওড়িশার বালঙ্গির জেলায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বন বিভাগের আধিকারিকরা। এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছে। ঘটনাটি ঘটেছে পুইনতলা থানার অন্তর্গত বাইলিসারদা গ্রামে। অভিযুক্তের নাম বিরা বিসওয়াল। ভাইরাল হওয়া ভিডিও থেকে জানা যায়, বিসওয়ালকে নেল কাটার ব্যবহার করে নিষ্ঠুরভাবে সাপের দাঁত বের করতে দেখা যায়। স্নেক হেল্পলাইনের সদস্যরা বিসওয়ালের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি মামলা দায়ের কর। স্থানীয় রেঞ্জ অফিসার কেশব নায়েক একটি দল নিয়ে শনিবার বিসওয়ালের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার কর। অভিযোগ,বিসওয়াল সাপগুলিকে ধরে, সেগুলিকে জঙ্গলে ছেড়ে দেওয়ার পরিবর্তে তাদের নির্যাতন করতেন।
Post Top Ad
আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন
Sunday, November 13, 2022
ওডিশাঃ নেলকাটার দিয়ে সাপের বিষদাঁত কাটার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Author Details
Sangbad Voice 9 is a Digital Newspaper. It covers the most important news throughout the world.

No comments:
Post a Comment