Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Sunday, November 13, 2022

চুঁচুড়ার লোক আদালতে বিচারকের আসনে বসলেন তৃতীয় লিঙ্গের প্রতিনিধি


নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়াঃ
তৃতীয় লিঙ্গের অধিকার নিয়ে লড়াই এর আর এক নাম হুগলি জেলার ত্রিবেনীর বাসিন্দা অত্রি কর। যিনি নিজেকে তুলে এনেছেন সমাজের উপর তলায়, জীবনের মূল স্রোতে। যেখানে পৌছালে থাকে না আর লিঙ্গ-ভেদ, অসাম্য। সাম্যের লড়াইয়ে একদিকে তিনি সমাজকর্মী, অন্যদিকে কুন্তিঘাটের রামনগর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষিকা। 


এবার তাকে দেখা গেল অন্যরূপে। যেখানে পৌঁছানো যায় মনের অদম্য জেদ কোন স্তরে পৌঁছালে। এবার, চতুর্থ লোক আদালতে বিচারকের ভূমিকায় দেখা গেল তৃতীয় লিঙ্গের প্রতিনিধি হিসাবে সমাজকর্মী-শিক্ষিকা অত্রি করকে। লড়াই যার জীবনে ব্রত, যাকে সহ্য করতে হয়েছে মানুষের তীর্যক চাহনি, উপেক্ষা, সেই তিনিই ছিলেন অন্যায় এর বিচারক। 


গতকাল চুঁচুড়া লোক আদালতে তিনিই ছিলেন আলোচনার মূলবিন্দু, কিন্তু শ্রদ্ধার সঙ্গে। তার লড়াই এবং সামাজিক কাজের সম্মান হিসাবে হুগলি জেলা আদালতে বিচারকের সম্মানীয় পদে বসানো হয় তাকে। উপস্থিত ছিলেন রাজ্য লিগ্যাল সার্ভিস অথরিটির এক্সিকিউটিভ চেয়ারম্যান তথা কলকাতা হাইকোর্টের বিচারপতি টি এস সিভাগনামান, হুগলি জেলা জজ অভিজিৎ সোম সহ অনেকে। বেঞ্চে বিচারক হিসাবে ছিলেন হাইকোর্টের বিচারপতি। এছাড়া, আইনজীবী ও সমাজকর্মীরা। জানা গেছে, এদিন পাঁচটি বেঞ্চে সাড়ে ছয় হাজার মামলার নিস্পত্তি হয়।

No comments:

Post Top Ad

Pages