Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Monday, November 14, 2022

ভিড়ের চাপে ট্রেন থেকে পড়ে যায় মেয়ে,বাঁচাতে লাফ দেন বাবা; দুজনেই মৃত

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ চলন্ত ভিড় ট্রেন থেকে শিশু কন্যাকে পড়ে যেতে দেখে লাফ দিলেন বাবা। কিন্তু বাচাতে পারলেন না, একইসঙ্গে মারা গেলেন তিনি। এই মর্মান্তিক ঘটনার সাক্ষী হলেন ট্রেনের অসংখ্য যাত্রী। ঘটনাটি ঘটেছে গতকাল মির্জামুরাদ থানার অধীনে বাহেদা হল্টের কাছে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 
 জানা গেছে, স্ত্রী জরিনা, তিন বছরের মেয়ে ও শ্যালক ফিরোজকে নিয়ে দিল্লি থেকে বিহার যাচ্ছিলেন বছর বত্রিশের হীরা রেইন। ট্রেনটিতে অতিরিক্ত ভিড় থাকার কারণে, তারা ভিতরে প্রবেশ করতে পারেনন। ট্রেনের দরজার কাছে বসেছিলেন। আচমকাই শিশুটি খেলতে খেলতে ট্রেন থেকে পড়ে যায়। হিরা রেইন তৎক্ষণাৎ তাকে বাঁচাতে লাফ দেন এবং তার স্ত্রী তৎক্ষণাৎ ট্রেন থামানোর জন্য চেন টানেন। অন্য যাত্রীরা সাহায্য করতে এগিয়ে এসে দেখেন, শিশুটি আগেই মারা গিয়েছে। 
বাবাকে দ্রুত একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তবে পথেই তিনি মারা যান। ইন্সপেক্টর মির্জামুরাদ, রাজীব সিং জানিয়েছেন, মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং পরিবারের স্থানীয় আত্মীয়দের খবর দেওয়া হয়েছে।

No comments:

Post Top Ad

Pages