ভয়েস ৯, নিউজ ডেস্কঃ ওড়িশার কোলাথিয়ারে্র এক নেশামুক্তি কেন্দ্রে যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় উত্তেজনা দেখা দিয়েছে। জানা গেছে, গতকাল সন্ধ্যায় এক মৃত ব্যক্তির পরিবারের সদস্যরা হাসপাতাল চত্বরে হৈচৈ করার পরে ভুবনেশ্বরের ক্যাপিটাল হাসপাতালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিবারের দাবি, দুমদুমা হাউস বোর্ড কলোনির বাসিন্দা রাজিব শ্রীচন্দন (৩৮) নামে এক ব্যক্তিকে সাত দিন আগে কোলাথিয়ার একটি নেশামুক্তি কেন্দ্রে ভর্তি করা হয়েছিল। গত মঙ্গলবার অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ক্যাপিটাল হাসপাতালে নিয়ে যায় নেশামুক্তি কর্তৃপক্ষ। কিন্তু হাসপাতালের চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
অন্যদিকে, রাজিবের প্রতিবেশী অভিযোগ করেন, নেশামুক্তি কেন্দ্র কর্তৃপক্ষ তাকে কুপিয়ে হত্যা করেছে এবং অ্যাম্বুলেন্সের পরিবর্তে অটোরিকশায় করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তারা খান্ডাগিরি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে এবং অবিলম্বে সেন্টার ম্যানেজারকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে।
Post Top Ad
আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন
Wednesday, November 02, 2022
ওড়িশাঃ নেশামুক্তি কেন্দ্রে অস্বাভাবিক মৃত্যু যুবকের, উত্তেজনা
Tags
Crime#
National#
odisha#
Recent#
Share This
About Sangbad Voice 9
Recent
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Author Details
Sangbad Voice 9 is a Digital Newspaper. It covers the most important news throughout the world.

No comments:
Post a Comment