Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Wednesday, November 02, 2022

ওড়িশাঃ কোচিং সেন্টারে তড়িতাহত হয়ে মৃত্যু ছাত্রের, আহত ৫

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ মঙ্গলবার গভীর রাতে কেন্দ্রাপাড়া জেলার মার্শাঘাই এলাকার একটি কোচিং সেন্টারে ১১ কেভি তারের সংস্পর্শে এসে এক হায়ার সেকেন্ডারীর মৃত্যু হয়। সৌভাগ্যক্রমে বেচে যায় আর ৫ জন ছাত্র। তবে তাদের দেহেও আগুন লাগে। সামান্য পুড়ে যাওয়া আঘাত নিয়ে তারা পালিয়ে আসতে সমর্থ হয়। 
জানা গেছে, দেবিপ্রসাদ দাশ নামে মৃত ছাত্রটি মার্শঘাই গভর্নমেন্ট কলেজের প্লাস ২ বিজ্ঞানের ছাত্র ছিলেন। তিনি কোচিং সেন্টারে থাকতেন। শিক্ষার্থীরা তাদের কোচিং সেন্টারের ব্যালকনিতে কিছু কাজ করার সময় এই ঘটনা ঘটে। 
 জানা গেছে, রাত ১১টা ১০ মিনিটের দিকে ছেলেটি কোচিং সেন্টারের বারান্দায় গিয়েছিল। দুর্ভাগ্যবশত, ব্যালকনি দিয়ে যাওয়ার সময় তিনি ১১ কেভি বিদ্যুতের তারের সংস্পর্শে আসেন এবং ঘটনাস্থলেই পুড়ে মারা যান। 
 মার্শঘাই থানার আইআইসি জ্যোতি রঞ্জন সামন্তরায় জানান, "নিহতের পরিবারের লোকজন লিখিত অভিযোগ জানিয়েছেন,শুরু হয়েছে তদন্ত। কোচিং সেন্টারের মালিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।" ,

No comments:

Post Top Ad

Pages