মৃতদের নাম ধনঞ্জয় সতনামি (৯) ও অভয় সতনামি (১১)। আহত মহিলা (লেহেরাবাঈ সতনামি) ও তার স্বামী (উমেশ রাম সটানমি)-এর চোখের সামনেই তাদের নাবালক ছেলেদের পদদলিত করে হাতিটি। লেহেরাবাঈকে বাঁচাতে গিয়ে উমেশ রাম সামান্য আহত হন। বন বিভাগ ও স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। তারা ছত্তিশগড় রাজ্যের শক্তি জেলা এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। দু'দিন আগে ইটভাটায় কাজ করতে এসেছিলেন তাঁরা। বন দফতর সূত্রে খবর, বাগডিহি এলাকায় বর্তমানে সাতটি হাতি রয়েছে।
ভয়েস ৯, নিউজ ডেস্কঃ ছত্তিশগড় থেকে ওড়িশার ভাউনরা গ্রামের ইটভাটায় কাজ করতে আসা এক দম্পতির দুই নাবালক ছেলেকে পিষে মারল এক হাতি। ছেলেদের বাচাতে গিয়ে ওই দম্পতিও হাতির রোষে পড়েন। বন দপ্তর সূত্রে জানা গেছে, ঝাড়সুগুদা জেলার কিরমিরা ব্লকের ভাউনরা গ্রামের কাছে হাতির আক্রমণে ওই দুই নাবালকের মৃত্যু হয়। তাদের বাবা-মার অবস্থা সংকটাপন্ন।

No comments:
Post a Comment