Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Wednesday, November 30, 2022

হাইওয়েতে বাইক নিয়ে পরস্পরকে টেক্কা দিতে গিয়ে প্রাণ গেল তিন যুবকের, আহত ১

নিজস্ব প্রতিনিধিঃ হাইওয়েতে বাইক নিয়ে পরস্পরকে টেক্কা দিতে গিয়ে প্রাণ গেল তিন যুবকের। ঘটনাটি ঘটেছে গতকাল রাতে দক্ষিণ ২৪ পরগণার বাসন্তী হাইওয়েতে। জানা গেছে, বামঙ্ঘাটা এলাকার দুই যুবক রাহুল নস্কর, জয় গায়েনের সঙ্গে বাইকের টক্কর চলছিল বকডোবা এলাকায় শুভজিৎ লাহা ও রাকেশ দাসের। পুলিশ জানিয়েছে, আরোহীদের কী হেলমেট পরেননি। বাইক নিয়ে রেষারেষি চলার সময় পিছন থেকে আসা একটি ট্রাক ধাক্কা মারে বাইকগুলিতে। সঙ্গে সঙ্গে বাইক থেকে রাস্তায় ছিটকে পড়েন চার জন। ঘটনাস্থলেই মৃত্যু হয় রাহুল নস্কর, জয় গায়েন ও শুভজিৎ লাহার। আশংকাজনক অবস্থায় রাকেশ দাসকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।

No comments:

Post Top Ad

Pages