Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Wednesday, November 30, 2022

শেলফি তুলতে গিয়ে মৃত্যু একাদশ শ্রেণির ছাত্রের

নিজস্ব প্রতিনিধিঃ শেলফি তোলার নেশা আবার কাড়লো একটা প্রাণ। মৃত্যু হল একাদশ শ্রেণির এক ছাত্রের। ঘটনাটি ঘটেছে বীরভুমের ইলাম্বাজার-বোলপুর রাস্তার চৌপাহাড়ির জঙ্গলের মধ্যে। শেলফি তোলার সময় পিছন থেকে আসা এক দ্রুতগামী ডাম্পারের ধাক্কায় ছেলেটির মৃত্যু হয়। 
জানা গেছে, ওই একাদশ শ্রেণির ছাত্রের নাম সুমন শেঠ। সে ইলামবাজার উচ্চ-মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র। আজ সে তার দুই বন্ধুকে নিয়ে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় শেলফি তুলতে থাকে। সেই সময় পিছন থেকে আসছিল একটি ডাম্পার। ঘটনাস্থলেই মৃত্যু হয় সুমনের। তার মৃতদেহ ময়না তদন্তের জন্য পাটানো হয়েছে বোলপুর হাসপাতালে। 
দেখা গেছে, ইদানিং শেলফি তোলা ও ভ্লগ বানানোর নেশায় অনেকেই ভুলে যাচ্ছেন তারা কোথায় আছেন, আশসপাশ থেকে বিপদের সম্ভাবনার কথাও তারা মাথায় রাখছেন না। ফলে দুর্ঘটনা ঘটেই চলেছে। অথচ, বার বার এই ধরণের ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটে চললেও, তা থেকে যে কেউ শিক্ষা নিচ্ছে না, এটা বলাই বাহুল্য। অন্যদিকে, স্থানীয় মানুষের অভিযোগ, ওই রাস্তায় বার বার দুর্ঘটনা ঘটলেও যান নিয়ন্ত্রণের কোন ব্যবস্থা নেই।

No comments:

Post Top Ad

Pages