Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Sunday, November 13, 2022

ওড়িশাঃ কালাহান্ডির এক ব্যক্তি টাকার জন্য দিল্লির এক যুবকের সঙ্গে নিজের স্ত্রীর বিয়ে দিলেন

ভয়েস ৯, ওড়িশাঃ টাকার জন্য নিজের স্ত্রীকে জোর করে অন্য পুরুষের সঙ্গে বিয়ে দেওয়ার অভিযোগে কালাহান্ডি জেলায় এক ব্যক্তিকে আটক করল দিল্লি পুলিশ।
 জানা গেছে, মাসকাগুদা গ্রামের ক্ষীরা বেরুক নামে এক ব্যক্তি এক বছর আগে নারলা থানার অন্তর্গত মুন্ডাগাঁওয়ের পূর্ণামি ভোইকে (২২) বিয়ে করেছিলেন। বিগত এক বছর তারা ভালোভাবেই দাম্পত্য জীবন যাপন করেছিলেন। গত ৩০ শে অক্টোবর দিল্লিতে তারা শ্রমিক হিসাবে কাজ করার জন্য গিয়েছি্লেন। অভিযোগ, তিন দিন পর গত ২ রা নভেম্বর, ক্ষীরা তার স্ত্রী পূর্ণিমাকে একজন অ-ওডিয়া ব্যক্তিকে বিয়ে করতে বাধ্য করেন। বিনিময়ে তিনি ওই ব্যক্তির কাছ থেকে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা নেন। 
জানা গেছে, ব্রাহ্মণদের মন্ত্রোচ্চারণ এবং বরের পরিবারের সদস্য ও আত্মীয়দের উপস্থিতির মধ্যে বৈদিক পদ্ধতিতে বিবাহটি সম্পন্ন হয়েছিল। কনের পক্ষ থেকে, ক্ষীরা উপস্থিত ছিলেন। গত ৫ নভেম্বর, পূর্ণিমা তার দুর্দশার কথা তার বাবা-মাকে ফোনে জানাতে সক্ষম হন। এরপর পূর্ণিমার বাবা কুলমণি ক্ষীরার বিরুদ্ধে নারা থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ এখন ক্ষীরাকে আটক করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করছে।

No comments:

Post Top Ad

Pages