Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Monday, November 07, 2022

ওড়িশাঃ জিন্দল স্টিলের আধিকারিককে হত্যা কোম্পানির গেস্ট হাউসে


ভয়েস ৯, নিউজ ডেস্কঃ
কোম্পানির গেস্ট হাউসের মধ্যে খুন করা হলো জিন্দাল সংস্থার এক আধিকারিককে। জিন্দাল স্টিল অ্যান্ড পাওয়ার লিমিটেডের এটপ এক্সিকিউটিভকে আজ সকালে সুন্দরগড় জেলার একটি গেস্টহাউসে রহস্যজনক পরিস্থিতিতে মৃত অবস্থায় পাওয়া যায়।
 কোম্পানির লজিস্টিক ম্যানেজার মোতিরাম পালকে লাহুনিপাদা পুলিশ সীমার অধীনে বারসুয়ানের কাছে অবস্থিত কোম্পানির গেস্টহাউসে মৃত অবস্থায় পাওয়া যায়।এই বর্বরোচিত ঘটনাটি ঘটেছে সুন্দরগড় জেলার লাহুনিপাদা থানার অন্তর্গত বারশুয়ান। জিন্দাল স্টিল অ্যান্ড পাওয়ার লিমিটেডের (জেএসপিএল) সাইট ইন-চার্জ ছিলেন তিনি। ৫ বছর ধরে এখানে কাজ করছিলেন তিনি।
 যদিও এই জঘন্য হত্যাকাণ্ডের পিছনে সঠিক কারণ জানা যায়নি,তবে খনি ও সাইডিং সম্পর্কিত বিরোধের কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে মনে করা হচ্ছে। এই ঘটনা সংস্থার আধিকারিক ও কর্মীদের হতবাক করেছে। জানা গেছে, তিনি ওই গেস্ট হাউসে একাই থাকতেন। আজ সকালে ওই গেস্ট হাউসের এক কর্মী তাকে চা দিতে যান। গিয়ে দেখেন, মতিলালা রক্তের উপর পড়ে রয়েছেন। তিনি আতঙ্কে খবর দেন কোম্পানীতে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। পুলিশের ধারণ ভারী কিছু দিয়ে তাকে পিটিয়ে মারা হয়েছে।

No comments:

Post Top Ad

Pages