Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Saturday, November 12, 2022

পাকিস্তানের টি-২০ জয় উদযাপনের জন্য ৪ নাবালককে আটক করল পুলিশ

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ টি-২০ বিশ্বকাপ ক্রিকেটে পাকিস্তানের জয়কে কেন্দ্র করে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার অভিযোগে কর্ণাটক পুলিশ চিক্কামাগালুরে চার নাবালককে আটক করেছে। পুলিশের দাবি, অভিযুক্তরা পাকিস্তানপন্থী স্লোগান দিয়েছিল। গত ৯ নভেম্বর বালেহন্নুরের কাছে এন আর পুরায় এই ঘটনা ঘটে। 
অভিযোগে জানা যায়, পাকিস্তান নিউজিল্যান্ডকে হারানোর পরেই অভিযুক্তরা জয় উদযাপনে বেরিয়ে পড়ে এবং প্রকাশ্যে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিতে শুরু করে। স্থানীয়রা যারা এই ঘটনার সাক্ষী ছিলেন তারা অভিযুক্তরা যে ফার্মে কাজ করত, তার ম্যানেজারের কাছে এ ব্যাপারে অভিযোগ করেন। তদন্তে জানা গেছে যে অভিযুক্ত নাবালকরা আসামের বাসিন্দা বলে দাবি করে স্থানীয় একটি কফি ফার্মে নিযুক্ত ছিল। 
ফার্ম ম্যানেজারের সন্দেহ, অভিযুক্ত  নাবালকরা অবৈধ অভিবাসী। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ওই ৪ জনকে আটক করে তদন্ত চালাচ্ছে।

No comments:

Post Top Ad

Pages