Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Saturday, December 10, 2022

৫৫ ফুট গভীর কূপে আটক ৮ বছরের বালক তন্ময়কে উদ্ধার করল বিপর্যয় মোকাবিলা দফতর

ভয়েস ৯, নিউজ ডেস্কঃ ৫৫ ফুট গভীর কূয়োর ভিতরে আটকে ছিল ৮ বছরের বালক তন্ময়। ৬৫ ঘণ্টা ধরে চেষ্টা চালিয়ে শেষে তাকে উদ্ধার করল মধ্য প্রদেশের বিপর্যয় মোকাবিলা দফতরের অফিসাররা। ৫৫ ফুট গভীর কূপের মধ্যে আটকে পড়া বালককে খাবার এবং অক্সিজেন পাঠাচ্ছিলেন বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। 
 উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর রাত সাড়ে আটটা নাগাদ মধ্যপ্রদেশের বেতুল জেলার একটি গ্রামে খেলতে খেলতে একটি ৪০০ ফুট কুয়োতে পড়ে যায় ৬ বছরের একটি শিশু। এরপর, স্থানীয় পুলিশ ও প্রশাসনকে ঘটনাটি সম্পর্কে জানানো হয়। এরপরে এঘটনাস্থলে যায় উদ্ধারকারী দল। বেতুলের জেলা কালেক্টর অমনবীর সিং বেইনস জানিয়েছিলেন, শিশুটির গতিবিধির উপর নজর রাখার জন্য বোরওয়েলে একটি ক্যামেরা ঢোকানো হয়েছিল। বোরওয়েলে অক্সিজেন সরবরাহের ব্যবস্থা করা হয়েছে এবং দুটি জেসিবি মেশিনের সাহায্যে বোরওয়েলের সমান্তরালে একটি সুড়ঙ্গ খনন করা হচ্ছে। ঘটনাস্থলে উপস্থিত থেকে সমস্ত পরিস্থিতির দিকে নজর রাখছিলেন বেতুলের অতিরিক্ত জেলাশাসক শ্যামেন্দ্র জয়শয়াল। 
জানা গেছে, শিশুটি ৫৫ ফুট নীচে আটকে ছিল। এদিকে, পাথুরে মাটিতে গর্ত খুড়তেও সময় লেগেছে। সময় যত গড়াচ্ছে, ততই ভেঙ্গে পড়েছেন শিশুটির পরিবার। 
 গত ২ দিন ধরে ক্যামেরা দেখে নজরদারি চালানো হচ্ছিল কিশোরটির উপরে। দীর্ঘ চেষ্টার পর অবশেষে উদ্ধার করা হয়েছে বালকটিকে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

No comments:

Post Top Ad

Pages