Post Top Ad

সংবাদ ভয়েস ৯ঃ অন্যান্য বাংলা ডিজিট্যাল নিউজপেপারদের আগে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ ও অনাবাসী বাংলাভাষীদের প্রিয় ডিজিট্যাল নিউজপেপারঃ আপনারা সিটিজেন রিপোর্টার হিসাবে আপনাদের এলাকার খবর পাঠাতে পারেনঃ হোয়াটস অ্যাপ নংঃ +৯১৮৯২৭০৪২৫৯৪

আপনার দৈনিক রাশিফল জানতে ক্লিক করুন

Friday, December 16, 2022

জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে অজ্ঞাত পরিচয় বন্দুকধারীদের গুলিতে নিহত ২ যুবক, আহত আরও একজন

ভয়েস ৯, দিল্লি ব্যুরোঃ জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় অজ্ঞাতপরিচয় বন্দুকধারীদের গুলিতে দুই স্থানীয় যুবক নিহত এবং আরও একজন আহত হয়েছেন। আধিকারিকরা জানিয়েছেন, আজ সকালে রাজৌরি শহর থেকে ৫ কিলোমিটার দূরে টিসিপি আলফা গেটের কাছে একটি সেনা ক্যাম্পের বাইরে দুই স্থানীয় যুবকের লাশ পাওয়া যায়। শীতের সকাল। তখন ৬টা ১৫ মিনিট হবে।ওই এলাকায় তখন অন্ধকার ছিল। আর এই অন্ধকারেই এই ঘটনা ঘটে। প্রথমে বলা হয়েছিল, কর্তব্যরত সেন্ট্রির গুলিতে বেসামরিক নাগরিকরা নিহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয় আরেক যুবক আহত হয়েছে জানিয়ে পুলিশ জানিয়েছে, ভুল পরিচয়ের কারণে গুলি চালানো হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। 
 জানা গেছে, নিহত যুবকের নামকমল কিশোর। আরেকজন রাজৌরি শহরের ফায়লানা ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওম প্রকাশের ছেলে সুরিন্দর কুমার। বিক্ষোভকারী স্থানীয়রা রাজৌরি-জম্মু মহাসড়ক অবরোধ করে। অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে টুইট করে এক আধিকারিক জানান, 'সকালে মিলিটারি হাসপাতালের কাছে রাজাউরিতে অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে দুজন নিহত হয়েছেন। পুলিশ, নিরাপত্তা বাহিনী এবং বেসামরিক প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে রয়েছেন।

No comments:

Post Top Ad

Pages